শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
/ ৯৯ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ২:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সকালের ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। তবে নিহত ব্যাক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিলো না। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিলো। এক পর্যায়ে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে।জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী জানান,  সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের অবগত করেন। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ফজলুল হক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page