শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল : পুলিশ এসি ফাইনালে- ইস্টবেঙ্গলের বিদায়
/ ৭৪ Time View
Update : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮, ৮:১৩ পূর্বাহ্ন

আঃ রশিদ তালুকদার: টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ফুটবল টুর্নামেণ্টের সেমিফাইনালে আত্মঘাতি গোলে ইস্টবেঙ্গল ক্লাব বিদায় নিয়েছে। খেলার শুরুতে ইস্টবেঙ্গলের আত্মঘাতি গোলে এগিয়ে যায় পুলিশ এসি দল। পুরো নব্বই মিনিটের খেলায় একাধিক আক্রমন করেও পুলিশ এসি দলের জালে বল জড়াতে পারেনি ইস্টবেঙ্গল(০-১)। ফলে ফাইনালে উঠেছে পুলিশ এসি দল। শনিবার(১ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে এমন চিত্রই দেখেছেন দর্শকরা। টুর্নামেণ্টের সেমিফাইনালের কিকঅফের পরপরই বল চলে যায় ইস্টবেঙ্গলের সীমানায়। পুলিশ এসি দলের ১৪ নম্বর জার্সি পরিহিত বাবুল ইস্টবেঙ্গলের গোলবার লক্ষ করে দূরপাল্লার সট নেন। দলকে বিপদমুক্ত করতে ইস্টবেঙ্গল ক্লাবের শিহাব চলন্ত বলে সট নিলে লক্ষ্যভ্রস্ট হয়ে বল নিজ দলের জালে জড়ায়। গোল হজম করে ইস্টবেঙ্গল ক্লাব আক্রমনাত্মক খেলা খেলে একাধিক সুযোগ পেয়েও দক্ষ স্টাইকারের অভাবে হাতছাড়া করে। পাল্টা আক্রমনে পুলিশ এসি দল বেশ ক’টি নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। পুরো ৮৯ মিনিট উভয় দলই চূড়ান্ত চেষ্টা করে একাধিকবার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ফলাফল পুলিশ এসি দল-১, ইস্টবেঙ্গল ক্লাব-০।

খেলা পরিচালনা করেন, রেফারী মনির হোসেন। তাকে সহযোগিতা করেন, শফিকুল ইসলাম ইমন ও শেখ ফরিদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page