শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে কথিত দুই জিনের বাদশাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
/ ১৬৩ Time View
Update : সোমবার, ৬ মে, ২০১৯, ৭:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করার সময় কথিত দুই জিনের বাদশাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তারা হলেন গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের দিপ্তী মিয়া আকন্দের ছেলে মোখলেছুর রহমান ও একই গ্রামে মৃত আবু ছাত্তারের ছেলে আবু তাহের। গত রাতে উপজেলার দেউপুর গ্রাম থেকে নকল মূর্তিসহ আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে (৫ মে) সকালে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানায়, মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে ওই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষকে নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলো। সম্প্রতি স্থানীয় ভ্যান চালক বাছেদও এ চক্রের ফাঁদে পড়ে বিকাশের মাধ্যমে ৩২০০ টাকা পাঠিয়ে দেয়। মূর্তি দিতে টালবাহানা করলে তার সন্দেহ হয়।কৌশলে আরো টাকার লোভ দেখিয়ে ওই চক্রের দুই সদস্যকে গতরাতে গ্রামে ডেকে আনে বাছেদ। এসময় তাদেরকে একটি নকল মূর্তিসহ হাতেনাতে আটক করা হয়। জিনের বাদশা সেজে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করলে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে আজ সকালে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page