শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলের জামুরিয়া ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়ন জমা দিলেন সবুজ
/ ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৯:৩৭ পূর্বাহ্ন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:আসন্ন ঘাটাইলের ৩নং জামুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সেবা করার লক্ষ্য নিয়ে সদস্য (মেম্বার) পদে মনোনয়ন দাখিল করেছেন তরুণ সমাজকর্মী ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো:সবুজ মিয়া। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার মো: মহিউদ্দিনের নিকট বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।

এসময় মো: সবুজ মিয়া বলেন,সমাজের একজন কর্মী হিসেবে আমি সর্বদাই মাঠ পর্যায়ে কাজ করেছি। এরই নিমিত্তে ওয়ার্ডবাসীর চাহিদা ও নিজের কর্মপরিধি একধাপ বাড়িয়ে ওয়ার্ডের সকল সমস্যা চিহ্নিত করে তা সকলের সহযোগিতা ও পরামর্শে ভিত্তিতে সমাধান এবং সম্ভাবনার অপার দ্বার উন্মোচনে আমি সকলের সহযোগিতা কামনা করি। দুস্থ অসহায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সরকার প্রদত্ত সেবা/অধিকার প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমি জনগনের মনোনীত প্রার্থী হয়ে ২নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করার লক্ষ্যে আজ মনোনয়ন পত্র জমা দিয়েছি। আমি বিশ্বাস করি আমার ওয়ার্ডবাসী আমাকে তাদের সেবা করার সুযোগ দান করবেন। আমি সকলের সমর্থন, দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।২নং ওয়ার্ডের মুরুব্বিয়ান ও যুবসমাজের অনেকেই জানান, একজন সৎ মেধাবী, উন্নয়নমুখী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে আগামী নির্বাচনে আমরা সবুজকে মেম্বার পদে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। তারা জানান মানুষের কল্যাণে মো:সবুজ মিয়া সবসময় এগিয়ে এসে সর্বাত্মক সহযোগিতা রাখেন। এছাড়া এলাকার উন্নয়নে তার চিন্তা-ভাবনা পুরো ওয়ার্ড-সহ আশপাশের এলাকায় সমাদৃত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page