শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালককের মৃত্যু
/ ৩৯ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ১০:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ডিম বহনকারী ট্রাকের ধাক্কায় মো. শাহিন মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।আহত হয়েছেন তার সাথে থাকা বাদল মিয়া (৪০) নামে আরেক আরোহী।রবিবার (৪ অক্টোবর) ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের উপজেলার হরিপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শাহিন উপজেলার গলগন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও আহত বাদল মিয়া জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় ঘাটাইল থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান- ওই দুই ব্যক্তি দুপুরে মোটরসাইকেলযোগে উপজেলার ব্রাহ্মনশাসন যাচ্ছিল। সে সময় তাদের সামনে থাকা ঢাকাগামী ডিম বহনকারী একটি ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিন মিয়াকে মৃত ঘোষণা করেন।আরেক আরোহী সাবেক ইউপি সদস্যকে ঘাটাইল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আর শাহিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page