নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী ট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে এনজিওকর্মীসহ ২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক জেলা মহাসড়কের উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। বাড়ী ধনবাড়ী। সে ঘাটাইলে আশা এনজিও ম্যানেজার।
এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, তেলবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল।বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


