শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার
/ ৪১ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২০, ৩:৩২ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে করোনার কারনে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন হয়ে পড়ছে নানা শ্রেনি পেশার মানুষ। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধের কারণে নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে।

কর্মহীন হয়ে পড়া দিনমজুর, চা বিক্রেতা, রিক্সাচালক হৃত দরিদ্র পরিবারের মাঝে সরকারের দেয়া খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে সরকারি নির্দেশনা মেনে চলতে গিয়ে শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় তারা যেন অনাহারে না থাকে সেজন্য শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত আহার্য প্রদান কার্যক্রমের আওতায় নিম্ন আয়ের মানুষদের মাঝে সরকার কর্তৃক জনপ্রতি ১০ কেজি চাল, আড়াই কেজি আলু এবং এক কেজি ডাল। সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়। শনিবার ২ শত পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে । সরকারের এই উদ্যোগ চলমান থাকবে। পর্যায় ক্রমে উপজেলার সর্বত্র নিম্ন আয়ের মানুষের কাছে পৌছে দেয়া হবে। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সকল বিত্তশালীদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page