শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে পাহাড়ি এলাকায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে পতিত শুকনো পাতা
/ ৩৬ Time View
Update : রবিবার, ৬ মার্চ, ২০২২, ১:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে পাহাড়ি এলাকায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে পতিত শুকনো পাতা । সংরক্ষিত বন এলাকায় গজারি, গামার, আকাশমণি, কালেক্টর ইত্যাদি নামক বৃক্ষ রয়েছে।

উপজেলার শুকনি, গৌরীশ্বর, লেংড়াবাজার, চৌডাল, জয়নাবাড়ী, ভাটপাড়া, মোনারপাড়া, বিদুরিয়া, গুয়াগম্ভীর বিভিন্ন এলাকায় পাতা-কুড়ানিদের দেখতে পাওয়া যায়। ঘাটাইল-সাগরদীঘি সড়ক ধরে সামনে এগিয়ে যাওয়ার সময় কান পাতলেই শোনা যায় পাতা-কুড়ানিদের পাতা খুঁটে একত্রীত করার দুর্লভ শব্দ। তাঁরা শুকনো পাতা খুঁটার কাজে কখনো ঝাড়ু, কখনও লোহা-কাঠ দিয়ে তৈরি বিশেষ যন্ত্র ব্যবহার করেন। পাতা-কুড়ানি নারীরা সঙ্গবদ্ধ হয়ে পাতা সুরার কাজ করে থাকেন।শুকনো পাতা একত্রীত করে বস্তায় ভরে সেগুলো বাড়ীতে নিয়া রান্নার কাজে ব্যবহার করেন।ঝাঁটা দিয়ে পতিত শুকনো পাতা একত্রীত করে বিক্রি করার এই কর্মযজ্ঞ অর্থনীতিক আলাপে জায়গা না পেলেও ‘দিন আনা, দিন খাওয়া’ সাহসী এইসব নারীরা পাতা কুড়িয়ে বাড়ীতে নিয়ে গিয়ে সেগুলো দিয়ে ভাত রান্না করে।জীবিকার তাগিদে পরিশ্রমী পাতা-কুড়ানিরা সারাদিন গাছের শুকনো পাতা কুড়ানোর কাজ করছেন। এই কাজে নারীদেরকেই বেশী দেখা যায়। নারী হিসেবে মৌলিক অধিকারটুকু নিয়ে বেঁচে থাকাই অনেকটা দায় হলেও পাতা-কুড়ানিদের এই উপার্জন সংসারে কিছুটা হলেও অবদান রাখছে। পাতাগুলো শুকনো হওয়ায় রান্নার কাজে এই পাতার বিশেষ চাহিদা রয়েছে। কথা বলছিলেন ,ঘাটাইল উপজেলার “ধারিয়াল ,চৌডাল, জয়নাবাড়ী, ভাটপাড়া, মোনারপাড়া, বিদুরিয়া, গুয়াগম্ভীর বিভিন্ন এলাকা থেকে পাতা-কুড়ানিদের সাথে, “সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাতা কুড়িয়ে একত্রীত করে বস্তায় ভরে বাড়ীতে নিয়ে যাই। আমরা পাতা বিক্রি করি না, নিজেদের রান্নার কাজে এগুলো ব্যবহার করি। আমাদের তো গ্যাস বা খড়িজাবা কিনে রান্না করে খাওয়ার মতো সামর্থ্য নাই। তাই সংসারের নানা খরচের অতিরিক্ত যোগান দিতে পাতা খুঁটি। ফাল্গুন আর চৈত্র এই দুইমাস ঠিকমতো পাতা কুড়ালে সারা বছর রান্নার খড়ির জন্য চিন্তা করতে হয় না। জিনিসপাতির দাম বৃদ্ধি পাওয়ায় আমাগো গরিবের দিনাপিপাত আগের মতো আর চলে না”।তাঁরা বনের গাছের পতিত পাতা কুড়িয়ে বস্তায় ভরে বাড়ীতে নিয়ে গিয়ে তা রান্নার কাজে জ্বালানী হিসেবে ব্যবহার করেন এবং কখনো সেসব বাজারে বা পাইকারদের নিকট বিক্রিও করেন।সারাদিনে একজনে ৫/৭ বস্তা পাতা কুড়াতে পারেন বলে পাতা কুড়াঁনিরা জানান।ঘাটাইলের ধলাপাড়া রেঞ্জের ঝরকা বিট কর্মকর্তা সোলায়মান হোসেন জানান, বনের গাছের পতিত পাতা কুড়াতে কখনও বাঁধা দেয়া হয় না। পাতা কুড়িয়ে যদি কোন গরিব নারীর কিছু উপকার হয় তবে সেটি অবশ্যই দোষের কিছু নয়। তাছাড়া পতিত শুকনো পাতা কুড়িয়ে নিয়ে গেলে বনেরও উপকার হয়। কারন অসতর্কতায় বিড়ি সিগারেট থেকে বনে আগুন লাগতে পারে। তাঁরা পাতা কুড়িয়ে নিয়ে যাওয়ায় এই ঝুঁকি থেকেও কিছুটা মুক্ত থাকা যায়। তবে পাতা কুড়ানোর ওজুহাতে কেউ গাছ কাটছে কি-না বা অন্য কোন অপরাধের সাথে জড়িত কিনা, সেসব বিষয়ে আমরা সদা সতর্ক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page