শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বসতবাড়ি ফিরে পেতে বিধবার সংবাদ সম্মেলন
/ ২৪ Time View
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১, ৪:৫৫ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মুক্তিযোদ্ধার বেদখল থেকে নিজ বসতবাড়ি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঘাটাইল প্রেস ক্লাবে এসে এ সংবাদ সম্মেলন করেন তারা। ওই বিধবার নাম মোছা: রহিমা বেগম। সে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের কোলাহা গৌরাঙ্গি গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী। সংবাদ সম্মেলনে বিধবা রহিমা বেগম জানান, আমার স্বামী জমি ক্রয় করার পর থেকে ভোগ দখল করতে থাকি। এরই মধ্যে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসি গ্রামের ইকরাম উদ্দিন তারা মৃধা মুক্তিযোদ্ধার দাপট দেখিয়ে আমার স্বামীর নামে রেজি:কৃত
বসতবাড়ির জমি বেদখল করেন। এ বিষয়টি সুবিচারের জন্য গত ১৬ ফেব্রুয়ারি
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করি। অভিযোগের
একটি কপি উপজেলা ভাইস চেয়ারম্যানকেও দেই। এতে তারা মৃধা ক্ষিপ্ত হয়ে
পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে আমার বসত বাড়ি ভাংচুর করে ও প্রাণনাশের হুমকী দেয়। বিষয়টি ভাইস চেয়ারম্যাননকাজী আরজুকে জানাই। পরে তিনি তা সুরাহার চেষ্টা করেন। কিন্তু এতে তারা মৃধা তার কথায় তোয়াক্কা না করে মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে মিথ্যা অভিযোগে ভূঞাপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় অসহায় বিধবা
নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে বিধবার পক্ষে
লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- ফিরোজা
বেগম, হাসনা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ তালুকদার, শিউলি
বেগম প্রমুখ। জানতে চাইলে ভাইস চেয়ারম্যান কাজী আরজু ঘটনার সত্যতা স্বীকার
করে বলেন, রহিমা বেগমের জমি সংক্রান্ত সমস্যাটি সমাধানের জন্য আমি তারা
মৃধার সাথে যোগাযোগ করি। এতে সে আমার কথায় গুরুত্ব না দিয়ে আমাকেই
হেয় করার জন্য ভুঞাপুরে মানববন্ধন করেছে বলে শুনেছি। তিনি আরো বলেন, এই জমির
বিষয়ে তারা মৃধা মামলা করলে রহিমার স্বামীর পক্ষেই রায় প্রদান করেন আদালত । এ
ঘটনায় ভূক্তভোগি পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page