শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বেতন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি
/ ৫৩ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ৫:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বেতন বৈষম্য নিরসনের দাবিতে সোমবার (১৪ অক্টোবর) থেকে কর্মবিরতি শুরু করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের ১৪টি সংগঠন সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমরান হোসেন জানান, প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একযোগে এ কর্মসূচি পালন করছে। সোমবার ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত, ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত, ১৬ অক্টোবর অর্ধদিবস এবং ১৭ অক্টোবর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। দাবি আদায় না হলে শিক্ষকরা ২৩ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করবে বলে জানান শিক্ষক নেতারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page