নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল ঘাটাইলের সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মো.ফজলুল হকের স্ত্রী রেহেনা বেগমের কাছে মিউচুয়্যাল এইড বেনিফিটের টাকা চাকুরি কালিন সময়ে মৃত্যুবরণ করায় তাকে সঞ্চয়কৃত টাকার সমপরিমান টাকা প্রদান করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা শিক্ষক কর্মচারী কো: অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর উদ্যোগে অফিস কক্ষে মৃত শিক্ষক মো.ফজলুল হকের স্ত্রী রেহেনার কাছে এ টাকা তুলে দেওয়া হয়। শিক্ষক মো.ফজলুল হক উপজেলা শিক্ষক কর্মচারী কো: অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইলে উপজেলা শিক্ষক কর্মচারী কো: অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:চেয়ারম্যান জীবুন নিছা,ভাইস চেয়ারম্যান মো.হারুন অর রশিদ,সেক্রেটারী শেখ মো.রফিকুল ইসলাম ট্রেজারার মো.আবুল কালাম আজাদ,ডিরেক্টর মো.ফজলুল হক,মো.শাজাহান আলী প্রমুখ।


