শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে রাস্তা তো নয় যেন মরণফাঁদ! দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
/ ৩৩ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ৩:৫৮ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের নয়াপাড়া নারাঙ্গাইল গ্রামের দুই সহ¯্রাধিক গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। চলাচলের অনুপযোগী রাস্তাটি পাকা করণের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে জোড় দাবী জানিয়ে আসছে এলাকাবাসী।


সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তারা প্রতিদিন দুই কিলোমিটার পথ পায়ে হেটে নয়াপাড়া পৌছে হামিদপুর বাজার এবং উপজেলার সদরে যাতায়াত করে। যাতায়াত ব্যাবস্থা খারাপ থাকায় মানুষের অসুখ বিসুখ হলে চিকিৎসা নিতে বিরম্ভনার শিকার হতে হয়। এ গ্রামে কোন কমিউনিটি ক্লিনিক না থাকায় স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হচ্ছে তারা। সামান্য বৃষ্টিতে রাস্তা কাদায় ভরে যায়। কোন রিক্সা ভ্যান চলাচল করতে পারে না। এমনকি ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের পড়া লেখার জন্য একমাত্র স্কুলে যাতায়াত করতেও নানা অসুবিধা হচ্ছে।
নারাঙ্গাইল গ্রামে গিয়ে দেখা যায় এখানে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দুটি মসজিদ রয়েছে। সম্প্রতি নয়াপাড়া নারাঙ্গাইল রাস্তার ধারে একটি ছোট বাজার বসিয়েছে গ্রামবাসী। প্রতিদিন দুই কিলোমিটার পথ পায়ে হেটে শিক্ষক শিক্ষার্থী নারাঙ্গাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌছে। এ বিদ্যালয়ে স্থানীয় ও জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র। ভোট কেন্দ্রে মালামাল আনা নেওয়া সহ নানা রকম কাজ করতে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। ঐ এলাকার গ্রামবাসী নয়াপাড়া থেকে ইদ্রিসের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ দ্রুত সময়ের মধ্যে পাকাকরণ করে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের কাছে জোড় দাবী জানিয়েছেন।এ গ্রামের মাতাব্বর আবুল কাশেম বলেন, আমরা সত্যি খুব অবহেলিত। যুগের পর যুগ ধরে আমাদের যোগাযোগ ব্যবস্থা নাজুক। কেউ দেখার নেই। রাস্তার এ করুন অবস্থার কারণে গ্রামের জনগণের দুর্ভোগ চরম পর্যায়ে এসে দাড়িয়েছে।
এ গ্রামের সমাজ সেবক আবুল হোসেন জানায়, গ্রামের অসুস্থ রোগীরা দুই, তিন কিলোমিটার পথ পায়ে হেটে নয়াপাড়া গিয়ে অটো রিক্সা, ভ্যান যোগে উপজেলা সদর কিংবা পার্শ্ববর্তী উপজেলা কালিহাতী সদরে চিকিৎসা সেবা নিতে যেতে হয়। আমরা এ কষ্টকর অবস্থা থেকে মুক্তি চাই।
আব্দুর রাজ্জাক নামে গ্রামের এক শিক্ষানুরাগী বলেন, নয়াপাড়া নারাঙ্গাইল কাচা সড়কটি পাকা করণ খুবই জরুরী এখানে নারাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রামের দুটি মসজিদ অবস্থিত। গ্রামবাসী রাস্তাটির পাশে একটি নতুন বাজার বসিয়েছে। নানাবিধ কারনে সরকার আমাদের দিকে নজর দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ব্যাপারে দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন,আমরা রাস্তাটির জন্য সাংসদ সাহেবকে জানিয়েছি দ্রুত ঠিক করার ব্যাবস্থা করে দেবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page