শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে শরীরে কেরোসিন ঢেলে আগুন এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
/ ৬৫ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ২:০৯ অপরাহ্ন


ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে কমলা আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামে এ ঘটনা ঘটে। কমলা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কমলা আক্তারের মা মনোয়ারা বেগম বাড়ির পাশের মাঠে ছাগল চড়াতে যায়। এসময় বাড়ি ফাঁকা পেয়ে কমলা আক্তার ঘরের দরজা বন্ধ করে হঠাৎ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেয়। স্থানীয়রা ঘরে আগুন দেখে অর্ধপোড়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। সে এবার উপজেলার ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। কমলা চার বোনের মধ্যে সবার ছোট।
ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, ‘কী কারণে কমলা শরীরে কেরোসিন দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা সঠিক করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page