ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
বিশ্ব ব্যাপি করোনা থাবায় মানব সভ্যতা আজ হুমকির মুখে এর প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশে। টানা অবরুদ্ধ (লকডাউন) থাকার কারনে খেটে খাওয়া মানুষ অসহায় হয়ে পড়েছে । টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে করোনার কারণে কর্মহীন ৪ শত ৫০টি আদিবাসী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

আজ ৪ই মে (সোমবার) দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেতুয়াপাড়া মসজিদ সংলগ্ন খোলা মাঠ থেকে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক , সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত শিকদার, আদিবাসী টাইব্রল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি অনিল চন্দ্র বর্মণ প্রমূখ।
সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় আদিবাসিদের হাতে তুলে দেওয়া হয় চাল, করলা, আলু।
পরে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ও সাবেক এমপি আমানুর রহমান খান রানা পাহাড়ী এলাকার বিভিন্ন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিশুদের মাঝে শিশু খাদ্য ও খাবার বিতরণ করেন।


