মোঃ আব্দুর রহীম মিঞা (টাঙ্গাইল) ভূঞাপুর ঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এক বেকারি মালিককে জরিমান করা হয়েছে।
মঙ্গলবার ১৩ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ মাহবুব হাসান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপজেলার গোবিন্দাসী এলাকার বেকারি মালিক আব্দুল হামিদকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তত ও সংরক্ষণ এবং বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন ও নিরাপদ খাদ্য আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয। উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি আরও বলেন,জনস্বাস্থ্য রক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনা নির্দেশ দেওয়া হয়েছে।স্বানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন নিয়মিত অভিযান হলে নিরাপদ খাদ্য নিশ্চিত হবে। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইন চার্জ মোঃ সাবিবর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী মিনহাজ উদ্দিন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।


