শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে ছাত্রলীগের স্বাগত সভায় কাদের সিদ্দিকীর পথসভা প-
/ ৭৭ Time View
Update : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ১২:৩১ অপরাহ্ন

আঃ রশিদ তালুকদার : টাঙ্গাইল শহরে একই স্থানে ছাত্রলীগের স্বাগত সভা ডাকায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের পথসভা প- হয়েছে। বৃহস্পতিবার(৮ নভেম্বর) বিকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।

কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গনে পথসভা করতে চেয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। মির্জাপুরের গোড়াই পাড় হয়ে টাঙ্গাইল আসার পথে খবর পাওয়া যায়, ‘শহীদ মিনার প্রাঙ্গন ছাত্রলীগের লোকজন দখল করেছে। পুলিশও শহীদ মিনার ও এর আশপাশে অবস্থান নেয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভার জন্য মাইক টানাতে বাধা দেয় ছাত্রলীগের লোকজন। কিন্তু বঙ্গবীর কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে দিতে চাননি। তাই তিনি সেখানে পথসভা করতে যাননি।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানাতে আগে থেকেই শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্রলীগ একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কৃষক শ্রমিক জনতা লীগের কোন পথসভা ছিল বলে তাদের জানা ছিল না। তবে জেলা ছাত্রলীগের একাধিক নেতা বক্তব্যে জানান, ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন যাত্রার উদ্বোধন উপলক্ষে ও সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাতে তারা এই সভার আয়োজন করেছেন।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান বলেন, কাদের সিদ্দিকীর বক্তব্য দেয়ার মতো পরিবেশ শহীদ মিনার প্রাঙ্গনে ছিল না। এজন্য হয়তো তারা পথসভা করেনি। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন ছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page