শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দ্রব্যর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে সদর ও শহর বিএনপি’র বিক্ষোভ
/ ২১ Time View
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৭:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ জ্বলানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে নবগঠিত সদর ও শহর কমিটির নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এর আগে শান্তিকুঞ্জ মোরে বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি শান্তিকুঞ্জ মোর থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে বেবিস্ট্যান্ড এলাকায় পুলিশের বাধার মূখে পরে। পরে সেখানেই সমাবেশ করে নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান।
এসময় সদর উপজেলা বিএনপির আহবায়ক আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আবুল কাশেম, , জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহীন আকন্দ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ, শহর বিএনপির সদস্য সচিব ইজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন শহর বিএনপির আহবায়ক মেহেদী হাসান আলীম।

এ সময় জেলা তাঁতীদলের সভাপতি শাহ-আলমসহ সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page