বিশেষ প্রতিবেদক: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল খালেক তালুকদার আর নেই। গত ২৮ ফেব্রæয়ারি বিকাল ৪ টায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ১ মার্চ সকাল ১০ টায় যোগিহাটি কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্তানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় রাজ নৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ৫ পুত্র, ২ কন্য, নাতি-নাতনীসহ অসংখ গুনকগ্রাহী রেখে গেছেন।টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যোগিহাটি গ্রামের বাসিন্দা আব্দুল খালেক তালুকদার রাজনৈতিক সচেতন ছিলেন। নির্মল দেশপ্রেম, ন্যায়নীতিবোধ ও আত্মপ্রত্যয়ী ছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত এ মানুষটি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছিলেন একজন বিজ্ঞ-মাতাব্বর। তিনি যোগিহাটি কেন্দ্রীয় গোরস্তান ও উত্তর পারা জামে মসজিদের সভাপতি সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সংম্পৃক্ত ছিলেন। এলকার সর্বস্তরের মানুষের সাথে সুসম্পর্ক ছিল তার। তিনি গ্রাম বাসির সকল কে মিলে মিসে থাকতে উদ্বুদ্ধ করতেন। তার বড় ছেলে মাসুদুল হক তালুকদার বাবার আত্মার মাগফেরাতের জন্য সকলেরর নিকট দোয়া প্রার্থনা করেছেন।আব্দুল খালেক তালুকদারের মৃতুতে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান, আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান সহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


