নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক ৩১ ডিসেম্বর ২০২৫ হতে ০২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৩দিন সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সূত্রে জানাযায়,নির্বাচন কমিশনের প্রদত্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করা সকলের জন্য বাধ্যতামূলক।কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোনো প্রকার কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইন, বিধি ও নির্দেশনার ব্যত্যয় ঘটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ।এরই ধারাবাহিকতায়, ভূঞাপুর উপজেলার শিয়ালকোল এলাকায় অনুমোদনহীনভাবে পাবলিক প্লেসে জনপরিসরে সাউন্ড সিস্টেম ব্যবহার করে উচ্চ শব্দ সৃষ্টি ও শব্দ দূষণের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে শব্দ দূষণকারীকে অর্থদণ্ড প্রদান ও যন্ত্রপাতি জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মোঃ রাজিব হোসেন,। এ সময় ভূঞাপুর থানার এস আই রুবেল তাঁর টিমসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।এসময় আরো জানানো হয়, আইন, বিধি ও সরকারি নির্দেশনার বাইরে ভূঞাপুর উপজেলায় যেসব দোকান বা স্থান থেকে শব্দ দূষণকারী যন্ত্রপাতি সরবরাহ করা হবে, সেসব দোকান মালিক ও সংশ্লিষ্ট সরবরাহকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রশাসনের পক্ষ থেকে আরো জানান, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের অসুবিধা সৃষ্টি করে আইন ও নির্দেশনার পরিপন্থী এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


