শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে এক নারীর সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ
/ ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৬:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক নারীর সঙ্গে প্রতারণা করে ৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়াসহ ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে প্রেমিক বেল্লাল হোসেন নামে এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে।

এ ঘটনা কাউকে জানালে তার সন্তান ও স্বামীকে প্রাণনাশের হুমকিও দেয় বেল্লাল। এ ঘটনাটি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া এলাকায় ঘটে।

পাওনা টাকা ফেরত, ধর্ষণ ও নির্যাতনের বিচার চেয়ে বুধবার (১২ অক্টোবর) রাত থেকে বেল্লালের বাড়িতে অনশনে বসেছে ওই নারী। পরে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বেল্লালের স্ত্রী ও মা। বেল্লাল পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, ভুক্তভোগীর স্বামী অটোভ্যান চালক। বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে আসছে। এরই মধ্যে বেল্লালের সাথে তার দীর্ঘদিনের টাকা লেনদেনের সম্পর্ক ছিল। শুনেছি বিভিন্ন ব্যাংক থেকে লোন তুলেছিল। সেই টাকা বালু ব্যবসায়ী বেল্লালকে ধার দেন। তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল।

ভুক্তভোগী নারী শাহিনুর বেগম জানান, বেল্লাল বালু ব্যবসার নামে আমার কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা ধার নিয়েছে। টাকা নেওয়ার পর থেকে নানা সময়ে কু-প্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হলে তার পাওনা টাকা ফেরত দেবে না বলে সে জানায়। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বলে বেল্লাল তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরো জানান, ধর্ষণ ও টাকা ধার নেওয়ার বিষয়টি কাউকে যেন না জানাই এ জন্য ছোট কোরআন শরিফ দিয়ে শপথ করান। একথা কাউকে জানালে আমার সন্তান ও স্বামীকে মেরে ফেলার হুমকি দিতো বেল্লাল। কয়েকদিন ধরে সেই পাওনা টাকা চেয়ে আসলে তালবাহানা শুরু করে। এনিয়ে গ্রাম্যভাবে মিমংসার কথা বলেও মিমংসা করেনি। তাই আমি বাধ্য হয়ে ধর্ষণের বিচার ও পাওনা টাকা ফেরতের জন্য বেল্লালের বাড়িতে অনশনে করছি। কিন্তু বেল্লালের মা ও স্ত্রী আমাকে বেদম মারধর করে। আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে।

বেল্লালের স্ত্রী ও মা এ বিষয়টি অস্বীকার করে বলেন, বেল্লালের সাথে তার কোন সম্পর্ক নেই। আর তাকে মারধরও করা হয়নি। এছাড়াও বেল্লাল তার থেকে টাকাও ধার নেয়নি। সে টাকা কামানোর জন্য এমন করছে। এ ঘটনার বিষয়ে জানতে বেল্লালকে তার বাড়িতে পাওয়া যায়নি, ফোন করলেও রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page