মোঃ আব্দুর রহীম মিঞা , ভূঞাপুর ঃ টাঙ্গাইলে ভূঞাপুরে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার( ২২ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দাসী এলাকা থেকে ফেন্সিডিলসহ মোছাঃ সোনিয়া বেগম (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে টাঙ্গাইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । সে গোবিন্দাসীর পূর্বপাড়ার মোঃ আব্দুর রাজজাকের স্ত্রী এবং উপজেলা মহিলা আওয়ামীলীগের এক জন সক্রীয় সদস্য। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলামের নেত্বতে অভিযান চালিয়ে মোছাঃ সোনিয়া বেগমকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা করে। এ সময় তার ঘর থেকে ৬ বোতল মদের বার উদ্ধার করা হয়। একালা বাসী জানার দীর্ঘ দিন যাবদ সে মাদক দ্রব্য কেনা বেচার সাথে জড়িত। সে এলাকায় এত প্রবাবশালী যে তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না। তার অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে অনেকেই নির্যাতনের স্বীকার হয়েছে বলে জানা যায়।


