শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন!
/ ৩৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা গাবসারা ইউনিয়নে ব্যতিক্রমধর্মী ও ধর্মীয় পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজন করা হয় কোরআন তিলাওয়াত, প্রতিযোগিতা, ফিলিস্তিনের মুসলিমদের জন্য বিশেষ দোয়া মাহফিল এবং ইসলামি সংগীত পরিবেশনা।সোমবার (১৪ এপ্রিল) কুঠিবয়ড়া ডিগ্রীরচর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুঠিবয়ড়া হাট প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় মোট ৮টি প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় এবং বাকি অংশগ্রহণকারীদের মাঝে ইসলামি বই বিতরণ করা হয়।এ অনুষ্ঠান উদ্বোধন করেন থানা বিএনপির সহ-সভাপতি আক্তারুজামান আক্তার ফকির। অজুনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ওমর সভাপতিত্ব করেন।প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন কঠিবয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আনিসুর রহমান। সহকারী বিচারক ছিলেন হাফেজ আব্দুল মজিদ ও হাফেজ রকিবুল ইসলাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আলিম, গাবসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজি মোহাম্মদ ইয়াদুজ্জামান, অজুনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল বাছেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন লাভলু, গাবসারা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, পহেলা বৈশাখে এমন ধর্মীয় আয়োজন তাদের নতুন প্রেরণা দিয়েছে।আয়োজক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম (শফি ফকির) বলেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈশাখী মেলা উদযাপন অনুচিত। তাই আমরা এ দিনটিকে কোরআনের আলোয় উদযাপন করছি, যাতে আমাদের নতুন বছরের শুরু হয় দ্বীনি পরিবেশে।হাট ইজারাদার ও সাধারণ সম্পাদক মো. তোতা মোল্লা বলেন, আগে এই হাটে বৈশাখ উপলক্ষে বেহায়াপনা চলত। দায়িত্ব গ্রহণের পর আমরা এসব বন্ধ করে ইসলামি মূল্যবোধ বজায় রেখে ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে বৈশাখ উদযাপনের উদ্যোগ নিয়েছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page