সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে গোপনে তেল সরবরাহ করায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
/ ২৩৪ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের  ভূঞাপুরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গোপনে তেল সরবরাহ এবং বিক্রয় লাইসেন্সের মেয়াদ না থাকায় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দাসী কালা সড়ক সংলগ্ন যমুনা নদীর পাড়ে একটি তেলবাহী গাড়ি থেকে প্রায় ৪ হাজার লিটার তেল ড্রামে ভরে নৌকার মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তেলসহ গাড়িটি আটক করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জব্দকৃত তেল শুধুমাত্র চরাঞ্চলের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page