নিজস্ব প্রতিবেদক: উপজেলা স্বাস্থ্য ও উপজেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলের ভূঞাপুরে টাইফয়েডে ভ্যাকিনেশন ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছ।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.আব্দুস সোবহান, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে শুরু হচ্ছে দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।এবছর ভূঞাপুরে মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সি প্রায় ৫৬ হাজার ২২ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেয়া হবে।


