মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে “দৈনিক টাঙ্গাইল প্রতিদিন” পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
/ ২১৬ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে “দৈনিক টাঙ্গাইল প্রতিদিন” পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৯ মার্চ) বিকেলে ভূঞাপুর কুটুম বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মোস্তাক হোসেন, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলু , উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরহাদুল ইসলাম শাপলা,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি- মামুনুর রহমান মামুন,ভূঞাপুর  রিপোর্টাস ইউনিটির সভাপতি মো: মিজানুর  রহমান,  উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, মহিলা দলের সভাপতি মোছাঃ সেলিনা আক্তারসহ স্থানীয় টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব।ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনায়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো: শহিদুল ইসলাম।
ইফতার মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page