সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে নির্বাচনী আচরণবিধি অমান্য দশ হাজার টাকা জরিমানা
/ ৩০১ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

আব্দুর রহীম মিঞা (ভূঞাপুর):- টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন,  (হাতপাখা-প্রতিক)কে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার(২৬জানুয়ারি) ভূঞাপুর উপজেলা পরিষদের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃরাজিব হোসেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়,নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদের নিকটবর্তী এলাকায় দলীয় নির্বাচনী অফিস স্থাপন করা হয়।সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে এধরনের কার্যালয় গ্রহণযোগ্য না হওয়ায় তানির্বাচনী আচরণবিধির স্পষ্ট অমান্য বলে বিবেচিত  হয়।এঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি মালা, ২০০৮-এর ১২ ও ১৫ধারা লঙ্ঘনের অভিযোগে দণ্ডবিধি ১৮৬০এর১৮৮ধারাঅনুযায়ী সংশ্লিষ্ট পক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন,
“জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,নির্বাচন চলাকালীন সময়ে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page