ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহালে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর অধীন মো: আব্দুল বারেক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেন।দণ্ডপ্রাপ্ত মো: আব্দুল বারেক উপজেলার রুহুলি গ্রামের মৃত সিরাজ আকন্দের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেন জানায়, সরকারি বিধি-নিষেধ অমান্য করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এ দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


