মামুন সরকার, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০মার্চ) বিকেলে ভূঞাপুরের কাচা বাজার ও গোবিন্দাসীর চালের গুদামে অভিযান চালিয়ে নির্ধারিত দামের চেয়ে বেশী দামে পণ্য বিক্রির অভিযোগে ৬ ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. আসলাম হোসাইন। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রশিদুল ইসলাম। ভূঞাপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শামীমকে ২ হাজার, বাদলকে ২ হাজার, মাসুমকে ৩ হাজার টাকা এবং গোবিন্দাসী বাজারে চাল ব্যবসায়ী চান মিয়াকে ১০ হাজার, বেলালকে ৫ হাজার ও আসাদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, অসাদু ব্যবসায়ী ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


