শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মাতাল দুই বন্ধুসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
/ ৩০ Time View
Update : শনিবার, ২৫ জুন, ২০২২, ১১:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে দিনে-দুপুরে মদ খেয়ে স্কুলের সামনে বেসামাল হয়ে মাতলামি করার অপরাধে দুই বন্ধুকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। তারা হলেন, ঘাটাইল উপজেলার লক্ষীপুর গ্রামের মো. শাহীন খানের হৃদয় খান সনেট (২১) ও বেলাল খানের ছেলে সানি খান (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

শনিবার (২৫ জুন) দুপুরে পৌর শহরের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করেন ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফায়সাল।

ফাহিম ফায়সাল জানান, মোটরসাইকেল নিয়ে উচ্চস্বরে হর্ন বাজিয়ে বেশ কয়েকবার থানা মোড় এবং ওই স্কুল গেটের সামনে দিয়ে মাতাল অবস্থায় আসা-যাওয়া করছিল। পরে সন্দেহজনকভাবে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

এছাড়া শুক্রবার রাতে উপজেলার গারাবাড়ী নিজ বাড়ী থেকে আধা কেজি গাঁজাসহ মেরাজ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মেরাজ হোসেন মৃত জোয়াহের আলীর ছেলে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আটককৃত দুইজন মাদক সেবনের বিষয়টি স্বীকার করে। এছাড়া হাসপাতালে পরীক্ষার জন্য নেয়া হলে সেখান থেকে রিপোর্ট সংগ্রহ করে ওই দুইজনসহ এক মাদক ব্যবসায়ীকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page