শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মাদকসেবী এক যুবকে ২ বছরের কারাদণ্ড
/ ৮২ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে সাব্বির হোসেন নামে এক যুবকের ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর নিকলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন। এসময় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ড প্রাপ্ত ব্যক্তি উপজেলার চর নিকলা গ্রামের সাহেব আলীর ছেলে।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে সেবন করে আসছিল। পরে দুপুরে পুলিশসহ তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবন অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাব্বির হোসেনকে ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page