শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মুক্তিযোদ্ধা অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে মুক্ত
/ ২০১ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার মো: আশরাফ আলী তালুকদারের বাড়িতে যাতায়াতের একমাত্র পথে দেওয়া গেটের তালা খুলে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে মুক্তিযোদ্ধা পরিবার। বুধবার ১৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসান এর হস্তক্ষেপে বাসায় চলাচলের রাস্তা উন্মুক্ত হলো। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের কারণে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে যাওয়ার একমাত্র প্রবেশপথে তালা লাগিয়ে দেন। এতে করে তিনি ও তার পরিবারের সদস্যরা অসহায় বোধ করেন এবং তার বাড়ীতেই অবরুদ্ধ হয়ে পড়েন। মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের দাবী বাসায় যাতাযাতের জন্য সামনে জমি ক্রয় করা তার । ক্রয়কৃত জমি বেদখল ও বাসার সামনের রাস্তার গেটে তালা লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে গেটের তালা খুলে দেওয়া হয় এবং বীর মুক্তিযোদ্ধার চলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসান বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার চলাচলে বাধা সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধান করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।” ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তার পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে আমরা কষ্টে ছিলাম।  সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছি।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page