নিজস্ব প্রতিবেদক: জাতির প্রগতি ও আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনন্য, এই বার্তা নিয়েই টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সামনে এসে শেষ হয়।পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান । এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো:সিলিমুজ্জামান সেলু।সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমূখ। এছাড়া সকল বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা শিক্ষক সমাজের ভূমিকা, শিক্ষার মানোন্নয়ন এবং আগামী প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের অপরিসীম অবদান তুলে ধরেন। দিবসটি শিক্ষকদের জন্য সম্মান ও মর্যাদা বৃদ্ধির এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।


