শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমজ দুই ভাইয়ের সাথে যমজ বোনের বিয়ে
/ ১৬৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমজ দুই ভাইয়ের সাথে দুই বোনের এক রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার(১৭জুন) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মো. নুরুল আলমের যমজ দুই ছেলের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বর ও কনেপক্ষের এই মিলনের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যমজ নবদম্পতিদের এক নজর দেখতে কনের বাড়িতে ভিড় জমান দূর-দূরান্ত থেকে আসা উৎসুক জনতা।পারিবারিক সূত্রে জানা গেছে, যমজ দুই ভাই মো. আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল জব্বার দুজনেই দুবাই প্রবাসী। আজ পারিবারিকভাবে মো. আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়া আক্তারের এবং মো. আব্দুল জব্বারের সাথে সোনিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। প্রত্যেকের তিন লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়।স্থানীয় বাসিন্দারা জানান, সচরাচর এমন বিয়ে দেখার সুযোগ মেলে না। তাই এই বিরল মুহূর্তের সাক্ষী হতে বিয়ে বাড়িতে একনজর দেখতে এসেছেন। যমজ দুই জোড়া বর-কনেকে একসাথে দেখতে বেশ চমৎকার লাগছিল। সবাই নতুন দুই দম্পতির সুখী জীবনের জন্য দোয়া করছেন।যমজ দুই ভাই বলেন, আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি এবং পড়াশোনা শেষ করে দুজনেই বর্তমানে প্রবাসে আছি। আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যমজ দুই বোনকে বিয়ে করার। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপ ও মেসেঞ্জারে তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই যমজ দুই বোনের সন্ধান পাই। আলহামদুলিল্লাহ, দুই যমজ বোনকে বিয়ে করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।যমজ দুই কনের চাচা রফিকুল ইসলাম মনি বলেন, ফেসবুক এবং এলাকার এক শিক্ষকের মাধ্যমে এই যমজ দুই ছেলের সন্ধান পাওয়া যায়। ভাতিজি দুজনই এবার এইচএসসি পরীক্ষা দেবে। আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদের চমৎকার জুটি মিলিয়ে দিয়েছেন। আমরা পুরো পরিবার অত্যন্ত খুশি।যমজ দুই বরের বাবা মো. নুরুল আলম আনন্দ প্রকাশ করে বলেন, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমি আমার সন্তান ও নতুন পুত্রবধূদের সুখী ও দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page