মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গে গাবসারা ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রম বন্ধ
/ ১৬৫ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:২১ অপরাহ্ন

মোঃ আব্দুর রহীম মিঞা:-
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দলীয়  শৃঙ্খলা ভঙ্গে কঠোর সিদ্ধান্ত উপজেলা বিএনপির। উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতি ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের প্রেক্ষিতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গাবসারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।।নির্দেশনা অমান্যের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় পর্যায়ে সৃষ্ট পরিস্থিতি এবং বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে সুসংহত রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এতে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
উপজেলা বিএনপি জানায়, তদন্ত প্রতিবেদনে যদি কারও বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলে দলের ভাবমূর্তী আরো শক্তিশালী হবে বলে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page