মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে ১ শিক্ষক ও ১০ পরীক্ষার্থী বহিষ্কার
/ ৮২ Time View
Update : বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ শিক্ষক ও ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ভূঞাপুর-২ কেন্দ্রের পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেয়ার দায়ে শফিকুল ইসলাম নামে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সে কালিহাতী উপজেলার চরসিঙ্গুলী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এছাড়া ভূঞাপুর-১ কেন্দ্রের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যূতে ১০ অনিয়মিত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতদের মধ্যে ৭ জন ঘাটাইল উপজেলার সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের , ২জন ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ও ১জন জুংগীপুর রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থীকে সহযোগিতার দায়ে এক শিক্ষক ও অসাদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বিদ্যালয়ের ১০জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page