ভূঞাপুর থেকে :টাঙ্গাইলের
ভূঞাপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সমপ্রসারণ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের ২দিনের এক কৃষক-কৃষাণী কর্মশালা গত ১৯ ও ২০ অক্টোবর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এতে ৩৯ জন কৃষক ও ২১ জন কৃষাণী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণের বিষয়সমূহ ছিল- পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, হলুদ, কালোজিরা, মৌরী, বিলাতি ধনিয়া, গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, জিরা, চুইঝাল ও ক্যাপসিকাম উৎপাদন প্রযুক্তি বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ প্রধান অতিথি ও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখিত মসলাসমূহের গুণাগুণ, সহজ উৎপাদন পদ্ধতি ও সংরক্ষণের সহজ নিয়ম-কানুন সহজ ও মিষ্টি ভাষায় তুলে ধরেণ ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেছুর রহমান অতিরিক্ত, উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু প্রমুখ। এসময় ভূঞাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া প্রমুখ। উল্লেখ্য গত ১৭ অক্টোবর উপজেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তর আয়োজিত অনুরূপ একটি কৃষক-কৃষানী প্রশিক্ষণ কর্মশালা একই স্থানে অনুষ্ঠিত হয়।


