শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদারের প্রার্থীতা ঘোষণা
/ ১৭৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 52.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক :  টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময়কালে তিনি আসন্ন নির্বাচনে নিজের পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও স্থানীয় সমস্যা সমাধানে করণীয় বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরে নিজের প্রার্থীতা ঘোষণা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।মতবিনিময় সভায় সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন- বিএনপি’র প্রতিষ্ঠাকাল থেকেই আমি দলের সাথে যুক্ত ছিলাম এবং আছি। অতীতের দুঃসময়েও রাজপথে ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে জনগণের পাশে আছি এবং জীবনের শেষ সময়টুকু ভূঞাপুরের মানুষের জন্য কাজ করতে চাই। তিনি আরো বলেন- আমি কখনো দলের বিপক্ষে কোন কর্মকান্ড করিনি এবং ভবিষ্যতেও করবো না। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত। আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আমার প্রিয় নেতা মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু যে সিদ্ধান্ত দেবেন, আমি তা মাথা পেতে নিব। পরিশেষে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র উপদেষ্টা এডভোকেট খসরু মিয়া, ফলদা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান খান মোনায়েম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page