শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর পৌর মেয়রের অনিয়ম দুর্নীতির অভিযোগে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন
/ ৪৬ Time View
Update : বুধবার, ৭ মার্চ, ২০১৮, ৩:৪৭ অপরাহ্ন

আব্দুর রশিদ তালুকদার ঃ আগামী অর্থ বছরে হাট বাজার ও বালু মহাল ইজারা দরপত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভূঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ মাসুদুল হক মাসুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অত্র পৌরসভার প্যানেল মেয়র আব্দুস ছাত্তারসহ ৮ কাউন্সিলর। গত ৭ মার্চ সকালে ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে প্রকাশ্য জন সম্মুখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইজারাদার মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত লিখিত বক্তব্যের উপর প্যানেল মেয়র পাঠ করে বলেন, আমি টেন্ডার কমিটির আহবায়ক হয়েও বর্তমান মেয়রের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারনে আমাকে না জানিয়ে তার বাহাম ভুক্ত লোক কে ইজারা পাইয়ে দেয়ার জন্য দরপত্র আহবানে কোন নোটিশ বা দরপত্র বিভিন্ন জায়গা থেকে বিক্রির কথা থাকলেও তার নিজস্ব লোক ছাড়া কারো কাছে বিক্রি করেন নাই। ১ মার্চ দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং ঐ দিনই টেন্ডার বক্্র খোলার কথা থাকলেও বক্সটি নিজের হেফাজতে রেখে গত ৪ মার্চ কখন কি ভাবে খোলা হয় তা আমাকে জানানো হয় নাই। এমন কি এ বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করা হলে তিনি তার নির্দেশও মানেন নাই। তিনি আরও জানান মেয়র কাউন্সিলরদের সাথে আলোচনা করে কাজ করার তোয়াক্কা করেন না। আমাদের কে কুয়ার ব্যাঙ করে রেখেছে, গত ২ বছরে ৫০ হাজার টাকার কাজও করতে পারিনি সমস্ত কাজ তিনি একাই করে থাকেন। তার নির্ধারিত লোকদের দিয়ে কাজ করান। সংবাদ সম্মেলনে বলেন এসব অনিয়ম দুর্নীতির কাজ সংশোধন না হলে সকল কাউন্সিলরদের সাথে নিয়ে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ৪নং আব্দুর রাজ্জাক তরফদার,৫ নং নবা আলী খান ৯ নং ওয়ার্ডের খন্দকার জাহিদ হাসান, সংরক্ষিত আসনের বিউটি বেগম, রেখা চৌধুরী ও মোছাঃ ছালেহা বেগম। এব্যাপারে মুঠো ফোনে মেয়র মোঃ মাসুদুল হক মাসুদ জানান, সকল নিয়ম মেনেই টেন্ডারের কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরোও জানান সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page