মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুর বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, স্কুল শিক্ষার্থী নিহত
/ ৭৬ Time View
Update : সোমবার, ৫ মার্চ, ২০১৮, ১০:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের স্থলকাশি নামক স্থানে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের সঞ্জাব আলীর ছেলে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের চালক ও অপর এক আরোহী।। আহতরা হলেন, একই উপজেলার কুকাদাইর গ্রামের মৃত হবিবর রহমান মন্ডলের ছেলে রাহুল মন্ডল (১৫) ও রাউৎবাড়ি গ্রামের হাসেন আলীর ছেলে রাসেল (১৫)। আহতদের প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল ৫ মার্চ সোমবার বেলা ১১টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্থলকাশি নামক স্থানে ভূঞাপুরগামী একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জীবন মন্ডল নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের চালক ও এক আরোহী।এলাকাবাসী আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page