লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর বাজার বণিক সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পৌর শহরের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনির এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন, বাজার বণিক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান চকদার প্রমুখ। খেলায় উপজেলার যমুনা ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবকে ঘাটাইলের গৌরাঙ্গী ফুটবল একাদশ ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।


