শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর যমুনা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে স্থানীয়দের দাবি
/ ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 149.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক : যমুনা ব্রীজ হওয়ার পূর্বে ভূঞাপুর লঞ্চ ঘাট এক সময় পানিভরা এই যমুনা নদী ছিল উত্তরবঙ্গের সঙ্গে ফেরি লঞ্চ দিয়ে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম।

বড় বড় স্টিমার, লঞ্চ ও জাহাজে সরগরম থাকত এই লঞ্চ ঘাট। যমুনা নদীর বুকে থাকতো জাহাজ, ষ্টীমার, লঞ্চ নদীর কিনারা মেলে থাকতো বাণিজ্যে বেড় হওয়া মানুষের পালতোলা নৌকা। জেলেরা আনন্দে মাছধরা নৌকা বেয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে জিবিকা নির্বাহ করতো।সময়ের পরিক্রমায় আজ যমুনা হারিয়ে ফেলেছে তার ভরা যৌবনের সৌন্দর্য। টাঙ্গাইলর ভূঞাপুর ফেরিঘাট হয়ে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যমুনা নদী ছিল মানুষের একমাত্র পারাপারের ভরসাস্থল। কিন্তু কালের বিবর্তনে সেই প্রমত্তা যমুনা আজ হারিয়ে চলছে তার ভরাযৌবন। শুষ্ক মৌসুমে নদীটি এখন পরিণত হয়েছে প্রায় মরা খালে।যমুনানদীকে ঘিরে তৈরী হয়েছিল উপজেলার বিভিন্ন জায়গায় স্লুইসগেট ও শাখা নদী ও খাল বিল। এই নদী শাসন ও খাল খননের নিয়মিত অধ্যায় নাথাকায় আজ তা মরিচিকায় পরিনত।এখন চরাঞ্চলের সাধারণ মানুষের মনের আনন্দ উৎসাহ থেমে গেছে। ব্যবসায় নেমেছে ধস মালামাল বহনের নেই কোন বাহন।পানি নাথাকায় নৌকা চলাচল বন্দ হয়ে গেছে।রোগী নিয়ে পরতে হয় বিপাকে। বহনকারী যানবাহন নাথাকায় কারো কারো পথের মাঝে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হয়।

চরাঞ্চলের একাধিক স্থানীয় ব্যাক্তি জানান, দীর্ঘদিন ধরে নদী শাসন না হওয়ায় যমুনার গতিপথ পরিবর্তিত হয়েছে। ফলে একদিকে চরাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে,চলাচলে বিঘ্ন ঘটছে অন্যদিকে নাব্যতা সংকটে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ৯০ দশকেও যমুনা ছিল পূর্ণ যৌবনা। সারা বছরই নদীতে পানি থাকত এবং নিয়মিত চলাচল করত ফেরি, লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযানগুলো।আমরা ভোগ করতাম নানা সুখ সুবিদা।
বর্তমানে শুষ্ক মৌসুমে নদীর তলদেশ জুড়ে ধূ-ধূ বালুচর ছাড়া আর কিছুই দেখা পাওয়া যায় না। কোথাও কোথাও নদীর মাঝখানে চাষ হচ্ছে বাদাম, ভুট্টা, তিল,কালাই ও অন্যান্য ফসল। এক সময় যেখানে নৌকায় অল্প সময়ে যাতায়াত করা যেত, সেখানে এখন মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে চরাঞ্চলের মানুষকে।
নদীর নাব্যতা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলে ও মাঝিরা। এক সময় যমুনার ইলিশ, বোয়াল, আইড়, চিংড়ি, পাবদা গোলসা ও খোসলা মাছ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে সমাদৃত ছিল। বর্তমানে পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে মাছের সংকট। আগের মতো আর এসব মাছ পাওয়া যায় না। ফলে অনেক জেলে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন।স্থানীয় বাসিন্দারা আরো জানান, নদী শাসনের মাধ্যমে দ্রুত নাব্যতা ফিরিয়ে না আনলে যমুনা পুরোপুরি মৃত নদীতে পরিণত হবে। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ কামনা করেন।ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, “যমুনা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত নদী শাসনের মাধ্যমে যমুনার হারানো যৌবন ফিরে আসবে। আবারও জেলে ও মাঝিদের নৌকায় মুখরিত হয়ে উঠবে নদীপথ, ফিরবে জীবিকা ও যোগাযোগের স্বাভাবিক গতি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page