শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর ৫০ শয্যা হাসপাতালে ভর্তি রোগি-১জন
/ ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ৮:৩৮ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক:প্রাণঘাতি করোনা ভাইরাস আতঙ্কে টাঙ্গাইলের ভূঞাপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রোগী মাত্র ১ জন । রোগি শূন্য হয়ে পড়েছে এই হাসপাতালটি। ফলে হাসপাতালের কর্মরত চিকিৎসকরাও স্বস্তিতে সময় কাটাচ্ছে। তবে এর মধ্যে দায়িত্বরত চিকিৎসকরা করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিনিয়ত নিরলসভাবে দিনভর জনসচেতনতা প্রচারণা করে যাচ্ছে।

সরেজমিনে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১ টায় হাসপাতালে ব্রেডগুলোতে রোগী শূন্যের এমনি চিত্র দেখা গেছে। এরআগে গেল মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই হাসপাতাল ছাড়তে শুরু করে রোগীরা। এদিকে, ইমার্জেন্সী ওযার্ডগুলোতেও রোগীও তেমন চোখে পড়েনি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল কয়েক সপ্তাহ ধরেই করোনা ভাইরাস আতঙ্কে এ উপজেলার জনসাধারনের মাঝেও এর প্রভাব পড়েছে। এতে ভয়ে রোগীরাও চিকিৎসা নেয়ার জন্য কম আসছে। যারা ভর্তি ছিল তারাও বাড়িতে চলে গেছে।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা বলছে- করোনা ভাইরাসের কারণে হাসপাতালে রোগী নিয়ে গেলেও তেমন চিকিৎসা মেলে না। রোগীর অবস্থা বেশী গুরুত্বর হলে ভর্তি করেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে দেয়া হয়। হাসপাতাল থেকে ওষুধ পায় কি না জানতে চাইলে রোগীরা জানান, শুধু প্রেসকিপশন করে কিছু সর্দি ও ঠান্ডা-জ্বরের ওষুধ হাতে ধরিয়ে দিয়ে বাহির থেকে কিনতে বলে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন- (ঈঙঠওউ-১৯) করোনা ভাইরাসের কারণে রোগী কম আসছে হাসপাতালে। কিন্তু রোগী শূন্য হাসপাতাল এব্যাপারে আমি জানি না। জেনে বলতে হবে। এদিকে, আজ বৃহস্পতিবার নতুন করে বেশ কয়েকজন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্য ৩ থেকে ৪ জন রোগী ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন- জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করোনা প্রতিরোধে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। জনসচেতনতা প্রচারণা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page