শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৮ জন নিহত
/ ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ১০:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ জেলার ফুলপুরের যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরের পানিতে ডুবে ৮ জন নিহত হয়েছে।এসময় আ’হত হয়েছেন আরো ৬ জন। মঙ্গলবার (১৮ আগষ্ট)সকাল পৌনে ৮টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটি নামকস্থানে এ দু’র্ঘ’টনা ঘটে।

মৃত্যূর পর, বাবা তার প্রিয় সন্তানকে পরম মমতায় বুকে জড়িয়ে রেখেছেন। এই ছবি নিয়ে মত প্রকাশ করার কোন ভাষা নেই, দোয়াকরি আল্লাহ যেন তাদের সবাইকে বেহেস্তবাসী করেন।..আমিন

নি’হতরা হলেন- গফরগাঁও উপজে’লার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের স্ত্রী রেজিয়া খাতুন (৭০), একই গ্রামের রতন মিয়ার মে’য়ে রিপা আক্তার (২৫), মশাখালি গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী পারুল বেগম (৪৫) ও মৃ’ত আইয়ুব আলীর ছেলে শামসুল হক (৫৫), ভালুকা উপজে’লার বিরুনিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী বেগম (৩০), তারাকান্দা উপজে’লার দাদরা গ্রামের নবী হোসেন (৩০), ভালুকা উপজে’লার শাহজাহানের শি’শু কন্যা বুলবুলি (৫) ও সামমুন শেখের স্ত্রী মি’লন (৬০)।

আ’হতরা হলেন- গফরগাঁও উপজে’লার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের ছেলে রতন মিয়া (৫৩), মশাখালী গ্রামের মৃ’ত উসমানের ছেলে হাবি (৫৫), ভালুকা উপজে’লার কাইচান গ্রামের মি’লনের ছেলে মিজান (২৮) ও রাজৈ গ্রামের আবুল কালামের ছেলে সোহরাব (২৮)।

স্বজনরা জানান, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারোমারিতে হাসান আলী নামে এক আত্মীয়ের জানাজায় অংশ নেয়ার উদ্দেশে সকালে মাইক্রোবাসে রওনা দেন চালকসহ ১৪ জন। সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজে’লার বাসাটি নামকস্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হা’রিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারোমারিতে যাওয়ার পথে সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাসাটি নামকস্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় এক শিশু, ৫ জন নারী ও ২ পুরুষসহ ৮ জনের লাশ উ’দ্ধার করে। এ সময় আরো ৬ জনকে জীবিত উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাইক্রোবাসটিতে চালকসহ ১৪ যাত্রী ছিলো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page