নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলায় নব-যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা।

মঙ্গলবার (৫এপ্রিল) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময়কালে উপস্থিত সাংবাদিকগণ সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। সাংবাদিকদের মাধ্যামেই একটি এলাকার সকল বিষয় উঠে আসে। এলাকার উন্নয়নের স্বার্থে সকল সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌহিদুর রহমান, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু, দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক এম.এ খালেক, সন্মানিত সদস্য মোঃ হাতেম আলী, দুলাল রায়, এম.এ মালেক, সাংবাদিক দেওয়ান নাঈম, মনিরুজ্জামান মনির প্রমুখ।


