মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৫:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইলের ঃ টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২এপ্রিল) বিকেলে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড.আহমেদ আযম খান।

এসময় তারেক রহমান বলেন, গুম, খুন ও ভোট চোর সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। জনগণের ভাতের অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, প্রয়োজনে রাজপথ দখলে নিতে হবে। আগামী বছর আপনাদের সাথে বাংলাদেশে এক সাথে ইফতার করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, সাঈদ সোহরাব ও এডভোকেট ওবায়দুল হক নাসির প্রমুখ। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদল, শ্রমিকদল, ওলামাদল ও মৎস্যজীবি দলের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page