নিজস্ব প্রতিবেদক : যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে জেল ফটক থেকে গ্রেফতারের প্রতিবাদে এবং উক্ত মামলা থেকে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।

শুক্রবার(৯ জুন) দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়ায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। নেতৃবৃন্দরা আব্দুল মোনায়েম মুন্নাকে হয়রানী মুলক মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। এবং তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে বলেন। এছাড়া এদেশে কোন নির্বাচন হবে না, হতে দেওয়া হবেনা বলে হুশিয়ারী দেন নেতারা। সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


