শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সুষ্ঠু নির্বাচনের জন্যই ভিসানীতি আরোপ করেছে যুক্তরাষ্ট্র – জিএম কাদের
/ ৪১ Time View
Update : সোমবার, ১২ জুন, ২০২৩, ৯:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ভিসানীতি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে আমাদের কোন সমস্যা নেই বরং এই ভিসানীতি সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে।

সোমবার(১২জুন) দুপুরে টাঙ্গাইল শহরের রাইফেলস ক্লাবে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
তিনি বলেন, আমাদের মূল্যস্ফীতি বেড়েছে, আয় কমেছে, রিজার্ভ কমেছে। বাংলাদেশ এখন শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করছে। শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছিল। বাংলাদেশের মানুষ এখনও রাস্তায় নামেনি শুধু এটুকুই তফাৎ আছে।কাদের বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে এ দেশ ঠিক হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখন সবার প্রানের দাবী। আগামী নির্বাচনে কিভাবে নির্বাচন করবো সেটা দলগত ভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিবো।তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনো কোথাও থেকে পাইনি। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। পরে রাইফেলস ক্লাব মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস সালাম চাকলাদার।
প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির ও মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মো. সেলিম উদ্দিন ও খন্দকার নাজিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম মহাসচিব গোলাম মো. রাজু ও বেলাল হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. মোজাম্মেল হক, আহসান খান আছু প্রমূখ। অনুষ্ঠান শেষে এডভোকেট ছালাম চাকলাদারকে সভাপতি ও আলহাজ¦ মোজাম্মেল হক’কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এবং আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page