শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বিএনপি’র পর্তুগাল শাখার আহবায়ক নির্বাচিত হলেন টাঙ্গাইলের ইউসুফ তালুকদার
/ ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পর্তুগাল শাখার নতুন আহবায়ক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের ইউসুফ তালুকদার। তিনি জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী গ্রামের বাসিন্দা ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নতুন আহবায়ক ইউসুফ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৩ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।এ ছাড়াও পর্তুগাল বিএনপি শাখার ছায়েফ আহমেদ সুইটকে সদস্য সচিব করে মোট ৯৫ জনকে সদস্য করে আহবায়ক কমিটির একটি তালিকা প্রকাশ করা হয়। আহবায়ক কমিটি ঘোষণায় উচ্ছ্বসিত পর্তুগালের নেতাকর্মীরা।

যুগ্ম আহবায়করা হলো— শেখ খালেদ আহমেদ মিনহাজ, মঞ্জুরুল হোসেন জিন্নাহ, আমির সোহেল, সাইফুল হক, ফারুক আহমেদ, লিটন কাদেরী, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, হাকিম মোহাম্মদ মিনহাজ, মিজানুর রহমান (শাহ জামাল), এম. কে নাসির ও মো. দিলোয়ার আহমেদ রাফি।

নতুন আহবায়ক ইউসুফ তালুকদার বলেন, নতুন ৯৫ সদস্যদের একটি আহবায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মাহিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও জানান, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ভোটবিহীন ডামি অবৈধ সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের এখন মূল উদ্দেশ্য ও লক্ষ্য। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page