শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ২দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
/ ১০২ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন

ভূঞাপুর থেকে :টাঙ্গাইলের
ভূঞাপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি  সমপ্রসারণ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের ২দিনের এক কৃষক-কৃষাণী কর্মশালা গত ১৯ ও ২০ অক্টোবর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ৩৯ জন কৃষক ও ২১ জন কৃষাণী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণের বিষয়সমূহ ছিল- পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, হলুদ, কালোজিরা, মৌরী, বিলাতি ধনিয়া, গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, জিরা, চুইঝাল ও ক্যাপসিকাম উৎপাদন প্রযুক্তি বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ প্রধান অতিথি ও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখিত মসলাসমূহের গুণাগুণ, সহজ উৎপাদন পদ্ধতি ও সংরক্ষণের সহজ নিয়ম-কানুন সহজ ও মিষ্টি ভাষায় তুলে ধরেণ ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেছুর রহমান অতিরিক্ত, উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু প্রমুখ। এসময় ভূঞাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া প্রমুখ। উল্লেখ্য গত ১৭ অক্টোবর উপজেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তর আয়োজিত অনুরূপ একটি কৃষক-কৃষানী প্রশিক্ষণ কর্মশালা একই স্থানে অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page