নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তলন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:সেলিমুজ্জামান সেলু,ভূঞাপুর বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি মো:মিন্টু তরফদার, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর ফকির , বিএনপি নেতা মো:রঞ্জু মন্ডল প্রমূখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


